‘মেয়েটি বাংলাদেশে এসে তার পছন্দের ছেলের সাথে বিয়ে ঠিক করেছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মাইয়াফোয়া ইবা বাংলাদেশত আইয়েরে তার ফসন্দর ফোয়ারিত বিয়া ঠিক গইজ্জি
- নোয়াখালী: মাইয়া ইয়া বাংলাদেশে আই তার হসন্দ মতন হলার লগে বিয়া ঠিক কইচ্চে
- সিলেট: ফুড়িটা বাংলাদেশো আইয়া তার ফছন্দর ফুয়ার লগে বিয়া ঠিক করছইন
- বরিশাল: মাইয়াডা বাংলাদেশে আইয়া হ্যার পছন্দের পোলার লগে বিয়া ঠিক করছে
- ময়মনসিংহ: মাইয়াডা বাংলাদেশে আয় তার পসন্দের ছেড়ার সাথে বিয়া ঠিক করসে