‘বিশ্বকাপ ক্রিকেট খেলা আজকে থেকে শুরু’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বিশ্বকাপ ক্রিকেট হেলা আজিয়াত্তুন শুরু
- নোয়াখালী: বিশ্বকাপ ক্রিকেট খেলা আইজ্জাত্তুন শুরু
- সিলেট: বিশ্বকাপ ক্রিকেট খেলা আইজকে থাকি শুরু
- বরিশাল: বিশ্বকাপ কিরকেট খ্যালা আইজগো গোনে শুরু
- ময়মনসিংহ: বিশ্বকাপ ক্রিকেট খেলা আইজকে থাইক্কা শুরু