‘আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আঁর বিয়ার বয়স ফার অই যার গই
- নোয়াখালী: আর বিয়ার বয়স হার অই যার
- সিলেট: আমার বিয়ার বয়স পারই যার
- বরিশাল: মোর বিয়ার বয়স পার হইয়া যাইতেয়াছে
- ময়মনসিংহ: আমার বিয়ার বয়স পার হয়া যাইতাসেগা