‘আমার বোন ইদানীং অনেক খারাপ আচরন করে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর বইন ইদানিং বহুত হারাফ আচরন গরে
- নোয়াখালী: আর বইন ইদানিং অনেক খারাপ আচরন করে
- সিলেট: আমার বইনে ইদানীং খারাফ আচরণ করের
- বরিশাল: মোর বুইন ইদানিং বেমালা খারাপ আচরণ করে
- ময়মনসিংহ: আমার বইন ইদানীং মেলা খারাপ আচরন করে