‘আমার শীতের দিনে গোসল করতে ভালো লাগে না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর শীতর দিনত গোসল গরিতে গম ন লাগে
- নোয়াখালী: আর শীতের দিনে গোসল কইত্তে ভালা লাগে না
- সিলেট: আমার শীতর দিনে গোসল করতে ভালা লাগে না
- বরিশাল: মোর শীতের কালে নাইতে ভালো লাগেনা
- ময়মনসিংহ: আমার শীতের দিনে গোসল করতে ভালা লাগে না