‘তুমি চাইলে আমি চাঁদ এনে দিবো’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তুঁই চাইলে আঁই চাঁদ আনি দিয়্যুম
- নোয়াখালী: তুউই চাইলে আই চাদ আনি দিয়ুম
- সিলেট: তুমিতাইন চাইলে আমি চান্দ আনিয়া দিমু
- বরিশাল: তুমি চাইলে মুই চাঁন আইন্না দিমু
- ময়মনসিংহ: তুমি চাইলে আমি চাঁদ আইন্না দিয়াম