‘আম্মু আজকে খাবারে লবণ কম দিয়েছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আম্মু আজিয়া খাবারত লবণ হম দিয়ি
- নোয়াখালী: আম্মা আইজকা খানাত নুন কম দিছে
- সিলেট: আম্মোয়ে খানিত লবণ কম দিছইন
- বরিশাল: মায় আইজগো খাওনে নুন কম দেছে
- ময়মনসিংহ: আম্মা আইজ খাওনে লবণ কম দিসে