‘আমি আজকে রাতের খাবার খাবো না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আঁই আযিয়া রাইতর হানা ন হাইয়্যুম
- নোয়াখালী: আই আইজ্জ্যা রাইচ্চা খানা খাইতান্ন
- সিলেট: আমি আইজ রাইত ওর খানি খাইতাম নায়
- বরিশাল: মুই আইজ রাইতের খাওন খামু না
- ময়মনসিংহ: আমি আইজকা রাইতের খাওন খাইতাম না