‘পরে আপনার অনেক আফসোস হবে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফরে অনর বউত আফসোস অইব
- নোয়াখালী: হরে আন্নের অনেক আফসোস অইব
- সিলেট: বাদে আফনার খুব আফসোস অইবো
- বরিশাল: পরে আমনের বেমালা আফসোস হইবে
- ময়মনসিংহ: পরে আফনের অনেক আফসোস হইব