‘মেয়েটি হয়ত ছেলেটাকে তাঁর মনের কথা ভাল ভাবে বুঝাতে পারেনাই’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মাইফোয়া ইবা ফোয়াইবারে তাই মনোর হতা গম গরি বউযাইত ন ফারে ফল্লাই
- নোয়াখালী: মাইয়া বুজ্জে যে পোলাডা হিগার মনের কথা ভালা করি বুঝে নো
- সিলেট: ফুড়িটায় কিবা তাইর মনর কতা ভালা খরি ফুয়াটারে বুজাইতো পারছে না
- বরিশাল: মাইআউগ্গা হইতারে পলাউগ্গারে হেয়ার কইল্যার কতাউগ্গা ভাল হইর্রা বুঝাইত্তারেনাই
- ময়মনসিংহ: ছেড়িটা হয়তো ছেড়াটারে তার মনের কথা ভালাভাবে বুঝাইতে পারে নাই