‘ভবিষ্যতে আমার ছেলে মেয়ে যখন এসব গান দেখবে তার বাবা কতটা রোমান্টিক ছিল’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ববিষ্যতঅত আঁর ফোয়া-মাইয়্যা যেত্তে গান এগুন দেইবো তার বাফ হতো রোমান্টিক আচিল
- নোয়াখালী: ববিশোতে আর পোলা মাইয়া জোন দেখবো হেগুনের বাপ কথা টা রোমান্টিক আছিলো
- সিলেট: পরেদি আমার হুরুতাইন যেব্লা অতা গান দেখবা তারার আব্বা কতখান রোমান্টিক আছিল
- বরিশাল: সামনের দিনে মোর পোলা মাইয়া যহন এইসব গান দ্যাখবে হ্যার আব্বা কতো রোমান্টিক আল্লেহ
- ময়মনসিংহ: ভবিষ্যতে আমার ছেড়া ছেড়ি যহন এসব গান দেখব তার বাপ কতডা রোমান্টিক আসিল