‘মেয়ে বলে প্রয়োজন পড়লে আমার পরিবার তোমার পরিবারের সাথে কথা বলবে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মাইয়্যা হদে ফ্রয়োজন ফরিলে আঁর ফরিবার তোঁয়ার ফরিবার অর ফোয়ারে হতা হইবো
- নোয়াখালী: মাইয়া কইতাছে দরকার পড়লে আর পরিবার নি তোমার পরিবার এর লগে কথা কইব
- সিলেট: ফুড়িয়ে খয় দরখার অইলে মোর পরিবার তুমার পরিবারর লগে মাতবা
- বরিশাল: মাইয়া কয় লাগলে মোর পরিবার তোমার পরিবারের লগে কথা কইবে
- ময়মনসিংহ: ছেড়ি কয় প্রয়োজন পড়লে আমার পরিবার তোমার পরিবারের সাথে কথা কইব