‘আম্মা আমাকে গতকাল একটা ছেলের সাথে দেখা করতে বলেছিলও’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আম্মা আঁরে গতহালিয়া উওজ্ঞা ফোয়ার লই দেহা গইর ত হইয়্যে
- নোয়াখালী: আম্মা আরে কাইলগা একটা পোলার লোগে দেয়া কইরতে কৈসিলো
- সিলেট: আম্মা আমারে গতকাইল একটা ফুয়ার লগে দেখা করতাম কইছলা
- বরিশাল: মায় মরে কাইল্গ এউক্কা সেম্রার লগে দেহা হর্তে কইসেল
- ময়মনসিংহ: আম্মা আমারে গতকাল একটা ছেলের সাথে দেখা করতে কইসিল