‘আমার বড় বোন প্রচন্ড অলস একটা কাজ সময়মতো করতে পারে না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর ডর বইন ইবা ফ্রচন্ড আলস এক্কান হাম সময়মতন গরিত ন ফারে
- নোয়াখালী: আর বড় বইন প্রচন্ড অলস ইজ্ঞা কাজ সময় মতন কইত্ত হারে না
- সিলেট: আমার বড় বইন অতো অলস এখটা কাম করতে পারে না
- বরিশাল: মোর বড় বুইন বেমালা আইলসা এউক্কা কাম সময়মত করতে পারে না
- ময়মনসিংহ: আমার বড় বইন প্রচন্ড অলস একটা কাম সময়মতো করতে ফারে না