‘আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আর কারো কথা আমি শুনবো না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আই এহনেত্তুন সিদ্ধান্ত লইয়ি আর হনিক্কের হতা নো ফুইন্নুম
- নোয়াখালী: আমি অন তুন সিদ্ধান্ত নিছি আর কারো কথা আই হুইনতান ন
- সিলেট: মুই অঅখন সিদ্ধান্ত নিছি আর খেরুর মাত মুই হুনতাম নায়
- বরিশাল: মুই এহন দিয়া সিদ্ধান্ত নিছি যে আর কাউরো কথা মুই হুনমু না
- ময়মনসিংহ: আমি এহন থাইক্কা সিদ্ধান্ত নিসি আর কারো কথা আমি হুনতাম না