‘আমার মনে হচ্ছে, এবার অনেক আম ধরবে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আত্তুন মনত অরদে, এবারত বহুত আম দরিব
- নোয়াখালী: আর মনে অইতেছে, এবার অনেক আম ধইরবো
- সিলেট: আমার লাগের, এবার বউত আম ধরবো
- বরিশাল: মোর মনে হইতেয়াছে, এইফির বেমালা আম ধরবে
- ময়মনসিংহ: আমার মনে হইতাসে, এবার অনেক আম ধরব