‘আমাদের নামের প্রয়োজন হয় না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আরার নামর ফ্রয়জন নো ফরে
- নোয়াখালী: আর নামের হয়োজন অয় না
- সিলেট: আমরার নাম ওর দরকার লাগে না
- বরিশাল: মোগো নামের দরকার হয়না
- ময়মনসিংহ: আমরার নামের প্রয়োজন হয় না