‘একটা মানুষের সব কথা একদিনে মুখে বলে দেওয়া যায়না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এক্কান মানুষর সব হতার এক্কান দিনত মুখত হই দন ন যায়
- নোয়াখালী: এক্কান মানুষের বেগ কথা একদিনে মুখে বুলি দন জায়না
- সিলেট: একটা মানুষের সব মাত একদিনে মুখে বলে দেওয়া যায় না
- বরিশাল: এউক্কা মানুর হগল কথা একদিনে মুখে কইয়া দেওয়া যায়না
- ময়মনসিংহ: একটা মানুষের বেগ কথা একদিনে মুহে কয়া দেওয়ন যায়না