‘আপনি খুব কষ্টে নিজেকে সামলে নিয়েছেন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: অনে কিখুব হষ্ট গরিয়েরে নিজেরে মেনেজ গইজ্জেন
- নোয়াখালী: আন্নে মেলা কস্টে নিজেরে হামালি লইছেন
- সিলেট: আফনি খুব কষ্টে নিজরে সামলে নিয়াছইন
- বরিশাল: আমনে বেমালা কষ্টে নিজেরে সামলাইয়া নেছেন
- ময়মনসিংহ: আফনে মেলা কষ্টে নিজেরে সামলায়া নিসেন