‘এই তেতুলের নাম শুনলেই জিভে জল আসেনা এমন মানুষ খুজে পাওয়া কঠিন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তেতুলোর নাম উনিলে জিব্বাত ফানি নো আয়ে এরিম্ন মানুষ কুজি ফাওয়া কঠিন
- নোয়াখালী: এই তেতুলইর নাম লইলে মুখে হানি আইয়ে না এইক্কান মানুষ খুজি পাওয়া কঠিন
- সিলেট: এই তেতুলের নাম হুনলেই জিব ফানি আয় না এরম মানুষ খুজে ফাওয়া কটিন
- বরিশাল: এই ট্যাঙ্গার নাম হোনলেই জিবরায় পানি আহেনা এমন মানু খুঁইজ্জা পাওয়া কঠিন
- ময়মনসিংহ: এই তেতুলের নাম হুনলেই জিভে জল আয়ানা এমন মানুষ খুইজ্জা পাওয়ন কঠিন