‘একটা মেয়েও যদি তার বাবার দায়িত্ব পালন করে সেই ক্ষেত্রে সমস্যাটা কোথায় আমি জানিনা’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এক্কান মাইয়াফোয়াও যদি তার বাফোর দায়িত্ব ফালন গরে ইয়েনত সমইস্যা হডে আই নো যানি
- নোয়াখালী: ওকগা মাইয়া যদি হেতির বাপের দায়িত্ব হালন করে হেডার বেলায় সমস্যাটা কোনাই আই জানিনা
- সিলেট: এখটা ফুুড়িও যদি তাইর বাফর দায়িত্ব পালন খরে তে সমস্যাটা কুন জাগাত আমি বুজি না
- বরিশাল: এউক্কা মাইয়াও যদি হ্যার আব্বা র দায়িত্ব পালন করে হ্যালে সমেস্যাডা কোম্মে মুই জানিনা
- ময়মনসিংহ: একটা মাইয়াও যদি হের বাপের দায়িত্ব পালন করে সেই ক্ষেত্রে সমস্যাটা কোনখানে আমি জানিনা