‘আমাদের আর উনাদের সময় তো এক না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আরার আর ইবার সময় তো এক্কই নো
- নোয়াখালী: আঙ্গো আর হেতাগো সময় তো এক ন
- সিলেট: আমরার আর তাইনর সময় তো এখ লাখান নায়
- বরিশাল: মোগো আর হ্যাগো সময় তো আর এক না
- ময়মনসিংহ: আমরার আর হেরার সময় তো এক না