‘তুমি আমাকে দোষ দিচ্ছ কেন ?’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তুই আরে দোষ দিও দে কিল্লাই?
- নোয়াখালী: তুমি আরে দোষ দিতেছো কিল্লেই ?
- সিলেট: তুমিতাইন আমারে দোষ দিরায় কিতার লাগি?
- বরিশাল: তুমি মোরে দোষ দেতেয়াছো কির লইজ্ঞা?
- ময়মনসিংহ: তুমি আমারে দোষ দিতাসো কেরে ?