‘আমাদের পুরা বাড়ি জুড়ে বাবা একা দুই তিনজন কাজের লোক আছে সাথে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আরার ফুরা বাড়িত বাবা এহলা দুই তিনজন মাইনসের ফওয়ারিত আসে
- নোয়াখালী: আঙ্গো হুরা বাড়ি জুড়ি বাপ একলা দুই তিনজন কামের লোক আছে লগে
- সিলেট: আমরার পুরা বাড়ি জুড়িয়া আব্বা এখলা দুই তিনজন কামলা আছে লগে
- বরিশাল: মোগো হগল বাড়ি জুইররা আব্বা একলা দুজ্ঞা তিউনগা কামের লোক আছে লগে
- ময়মনসিংহ: আমরার পুরা বাড়ি জুইড়া আব্বা একলা দুই তিনজন কাজের লোক আছে সাথে