‘সব কিছু শুনে বুঝলাম যে এখন আর এখানে থেকে কোন লাভ হবে না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বেজ্ঞুন উনিয়েরে টিক বুইজ্জি দে এহন আর এরের তুন লআব ন অইবো
- নোয়াখালী: বেগগিন হুনি বুইঝলাম যে অন আর ইয়ানো থাই কোন লাভ অইতো ন
- সিলেট: হখলতা হুনিয়া বুঝলাম যে এখন আর ইকানো থাকিয়া কুনো লাভ অইতো নায়
- বরিশাল: হগল কিছু হুইননা বোঝলাম যে এহন আর এইহানে থাইককা কোন লাভ হইবে না
- ময়মনসিংহ: বেগ কিসু হুইন্না বুঝলাম যে এহন আর এইহানে থাইক্কা কোন লাভ হইত না