‘ওজন কমানোর জন্য পেয়ারা অত্যন্ত উপকারী’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ওজন হমাল্লাই ফেয়ারা বহুত উফকারি
- নোয়াখালী: ওজন কমাইবার লাই হেয়ারা অন্যন্ত উপকারি
- সিলেট: ওজন খমানির লাগি হফরি খুব উফকারি
- বরিশাল: ওজন কমাইন্যার লইজ্ঞা হোবরি বেমালা উপকারী।
- ময়মনসিংহ: ওজন কমানের লাইজ্ঞা পেয়ারা মেলা উপকারী