‘পেঁপে বাংলাদেশের একটি জনপ্রিয় ফল’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফেফেে বাংলাদেশর এক্কান জনফ্রিও ফল
- নোয়াখালী: ককিয়া বাংলাদেশ এর এগগা জনপ্রিয় হল
- সিলেট: কয়ফল বাংলাদেশর এখটা জনপ্রিয় ফল
- বরিশাল: কোম্বা বাংলাদেশের এউক্কা জনপ্রিয় ফল।
- ময়মনসিংহ: পেঁপে বাংলাদেশের একটা জনপ্রিয় ফল