‘সবার জীবনে একটি লক্ষ্য থাকতে হবে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বেয়াক্কুনর জীবনত এক্কা লক্ষ তাকন ফরতিব
- নোয়াখালী: বেকের জীবনে ওকগা লক্ষ্য থাইকতে অইবো
- সিলেট: হকল জীবন ওর ওউ একটা লক্ষ্য থাকা লাগবো
- বরিশাল: হগলডির জীবনে এউক্কা লক্ষ্য থাকতে হইবে
- ময়মনসিংহ: বেহের জীবনে একটা লক্ষ্য থাকতে হইব