‘এই বাজারেই টমেটো বিক্রি করে কোটিপতি হয়ে গেলেন এক কৃষক’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এই বাজারত টমাটু বেসিয়েরে কটিফতি অই গিল এক কৃষক
- নোয়াখালী: এই বাজারেই টমাটো বেচি কোটিপতি অই গেছে এক কৃষক
- সিলেট: অউ বাজারো টেমেটু বেছিয়া কোটিপতি অই গেলা এখ চাষায়
- বরিশাল: এই বাজারেই টমাটু বেইচ্চা কোটিপতি হইয়া গ্যাছে এউক্কা চাসা
- ময়মনসিংহ: এই বাজারেই টমেটো বিক্রি কইরা কোটিপতি হয়া গেলেন এক কৃষক