‘এর মাঝে মেয়েটি তার পরিবারের পছন্দে বিয়ে করে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ইন অর মাযোদ্দি মাইয়্যা ইবা তার ফরিবারর ফচন্দে বিয়া গরে
- নোয়াখালী: এয়ার মইধ্যে মাইয়া পরিবারের পছন্দে বিয়া কইচ্ছে
- সিলেট: এর মাঝে ফুড়ি ইগু তাইর পরিবারর পছন্দে বিয়া খরি লাইছে
- বরিশাল: হ্যার মইধ্যে মাইয়াডা হ্যার পরিবারের পছন্দে বিয়া করে
- ময়মনসিংহ: এর মধ্যে ছেড়িডা তার পরিবারের পসন্দে বিয়া করে