‘আমার স্বামীর সবকিছুতে উনি দোষ দেখেন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর জামাই বেয়াাক্কিসুত দোস কুজে
- নোয়াখালী: আর স্বামীর বেগগিনে হেতন দোষ দেন
- সিলেট: মোর জামাইর হখলতাত তাইন দুষ দেখইন
- বরিশাল: মোর জামাইর হগলকিছুতে হ্যায় দোষ খোঁজে
- ময়মনসিংহ: আমার জামাইয়ের বেগকিসুতে হেয় দোষ দেহে