‘সন্ধ্যায় আমার মা এসে আমাকে অভিযোগ দিলো আমার বাবার সাথে ঝগড়া হয়েছে আবার’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: সন্ধ্যায় আয়ার মা আইয়েরে আরে অভিযোগ গরের আর বাফোর ফোওয়ারিত ঝগরা অইয়ে।
- নোয়াখালী: সন্ধ্যায় আর মা আই আরে বিচার দিছে আর বাপের লগে ঝগড়া অইছে আবার
- সিলেট: হাইঞ্জার সময় মোর আম্মায় আইয়া মোর গেছে অভিযোগ দিলা মোর আব্বার লগে আরখবার লাগ অইছে
- বরিশাল: সন্ধ্যাইয় মোর মায় আইয়া মোরে বিচার দেছে মোর আব্বার লগে কাইজ্জা বাজছে আবার
- ময়মনসিংহ: সন্ধ্যায় আমার মা আয়া আমারে অভিযোগ দিলো আমার আব্বার লগে ঝগড়া হইসে আবার