‘দাদির কাছে একটা পুরাতন সিন্দুক আছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: দাদির হাসত এক্কান ফুরান সিন্দুক আসে
- নোয়াখালী: বুইজার কাছে ওকগা হুরাতন সিন্দুক আছে
- সিলেট: দাদির ধারো একগু ফুরান সিন্দুক আছে
- বরিশাল: বুর ধারে এউক্কা পুরান সিন্দুক আছে
- ময়মনসিংহ: দাদির কাসে একটা পুরাতন সিন্দুক আসে