‘অনেকেই শখের বশে কবুতর পালন করেন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: অনেকেই শকরলাই হইতর ফালে
- নোয়াখালী: মেলা মাইনষেই শখের বসে কবুতর হালে
- সিলেট: অনেকই শখর লাগি খবুতর পালন করইন
- বরিশাল: অনেক মানুই সখের লইজ্ঞা কইতর পালে
- ময়মনসিংহ: অনেকেই শখের বশে কবুতর পালে