‘তিনি কি বিদেশ থেকে এসেছেন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তিনি কি বিদেশেত্তুন আইসসে না
- নোয়াখালী: হেতনে কি বিদেশ তুন আইছেন
- সিলেট: তাইন কিতা বিদেশ তনে আইছোইন নি?
- বরিশাল: হ্যায় কি বিদেশে গোনে আইছে
- ময়মনসিংহ: হেয় কিতা বিদেশ থাইক্কা আইসেন