‘টেলিভিশনে কথা শোনা যায়, ছবিও দেখা যায়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: টেলিভিশনর হতা ফুনা যায় আর ছবিও দেহা যায়
- নোয়াখালী: টেলিভিশনে কতা হুনা যায়, ছবিও দেন যায়
- সিলেট: টিভিত মাত হুনা যায়, ছবিও দেখা যায়
- বরিশাল: টিভিতে কথা হুনা যায় ছবিও দ্যাহা যায়
- ময়মনসিংহ: টেলিভিশনে কথা হুনা যায়, ছবিও দেহা যায়