‘কারো কথা উনি শুনেন না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: হারো হতা উনি নো ফরে
- নোয়াখালী: কারো কতা হেতনে হুনেন না
- সিলেট: খেউরো মাত তাইন হুনোইন না
- বরিশাল: কেউর কথা হ্যায় হোনে না
- ময়মনসিংহ: কারো কথা হেয় হুনে না