‘একটি বিড়াল ছানা পালার খুব ইচ্ছা আমার’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এক্কান বিলাইর ফালনের খুব ইচ্ছা আর
- নোয়াখালী: এগগা বিলাই ছা হাইলবার মেলা স্বাদ আর
- সিলেট: এগুতা মেকুরর বাইচ্চা পালার খুব শখ মোর
- বরিশাল: এউক্কা বিলই ছাও পালার বেমালা ইচ্ছা মোর
- ময়মনসিংহ: একটা বিলাইয়ের বাচ্চা পালনের মেলা ইচ্ছা আমার