‘আমার ঘুরতে অনেক ভালো লাগে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর গুরতো বহুত ভালা লাগে
- চট্টগ্রাম: আর ঘুড়িত বহুত বালা লাগে
- নোয়াখালী: আর ঘুইত্তে মেলা ভালা লাগে
- সিলেট: আমার বেরাইতে অনেক ভালা লাগে
- সিলেট: আমার ঘুরতে যে ভালা লাগে
- বরিশাল: মোর ঘোরতে বেমালা ভালো লাগে
- বরিশাল: মোর ঘুরতে বেমালা ভালো লাগে
- ময়মনসিংহ: আমার ঘুরতে মেলা ভালা লাগে