‘বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বউদ্দিন বাদে এক্কান বালা লেহা ফইরলাম
- নোয়াখালী: বহুতদিন হরে এককান ভালো লেয়া হইড়লাম
- সিলেট: বাক্কাদিন বাদে এখটা ভালা লেখা পড়লাম
- বরিশাল: ম্যালাদিন পরে এউক্কা ভালো ল্যাহা পড়লাম
- ময়মনসিংহ: মেলাদিন বাদে একটা ভালা লেহা পড়লাম