‘আর সহ্য না করতে পেরে আপনাদের কাছে সঠিক পরার্মশ চাচ্ছি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর সহ্য গরিত নো ফারি ওনরের কাছে সঠিক পরামর্শ চাইর
- নোয়াখালী: আর সইহ্য কইরতাম না হারি আন্নেগো কাছে সঠিক হরামর্শ চাইতেছি
- সিলেট: আর সইহ্য না করতে পারিয়া ওখন আফনারার ধারো ভালা উপায় চাইরাম
- বরিশাল: আর সইতে না পাইররা আমনেগো ধারে সঠিক পরামর্শ চাইতেয়াছি
- ময়মনসিংহ: আর সহ্য না করতে পাইরা আফনেরার কাসে সঠিক পরার্মশ চাইতাসি