‘তাকে নিয়ে আমার অভিযোগ এর কোন জায়গা নেই’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তারে লই আর হোন অভিজগ নাই
- নোয়াখালী: হেতেরে লই আর অভিযোগ এর কোন জায়গা নাই
- সিলেট: তানরে লইয়া মোর অভিযোগর কুনো জায়গা নায়
- বরিশাল: হ্যারে লইয়া মোর বিচার এর কোন জায়গা নাই
- ময়মনসিংহ: তারে নিয়া আমার অভিযোগ এর কোন জায়গা নাই