‘গ্রাম থেকে শহরে আসার সময় অনেক গুলা জাম্বুরা কিনে আনবা’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: গ্রামেত্তুন শহরত আইতে সমত বহুত জাম্বুরা কিনি আনিবান
- নোয়াখালী: গেরামের তুন শহরে আইবার সুমে জাম্বুরা কিনি আইনবা
- সিলেট: গাউ থাকি শহরো আওয়ার সময় বাক্কা কিছু মাতু কিনিয়া আনমু
- বরিশাল: গেরাম গোনে শহরে আওয়ার কালে ম্যালা গুলা ছোলোম কিন্যা আনবা।
- ময়মনসিংহ: গ্রাম থাইক্কা শহরে আওনের সময় মেলা জাম্বুরা কিন্না আনবা