‘আগে পরের হিসাব বাদ আজকে ঝগড়ার বিষয় আব্বু বিদেশে থাকে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আগের হতা বাদ আজিয়া ঝগরার বিষয় আব্বু বিদেশত তাজে
- নোয়াখালী: আগে হরের হিসাব বাদ আইজগা ঝগড়ার বিষয় আব্বু বিদেশ থায়
- সিলেট: আগর ফরর হিসাব বাদ আইজকু ঝগড়ার বিষয় আব্বা বিদেশ থাকইন
- বরিশাল: আগে পরের হিসাব বাদ আইজগো কাইজ্জার বিষয় আব্বা বিদেশে থাহে
- ময়মনসিংহ: আগে পরের হিসাব বাদ আজকে ঝগড়ার বিষয় আব্বা বিদেশে থাকে