‘প্রতিবারই আশা করতাম যে ভালো হয়ে গেছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফ্রতিবারই আসা গইত্তেম ভালা অই গিয়ই
- নোয়াখালী: হতিবার আশা কইরতাম যে ভালা অই গেছে
- সিলেট: ফত্তেকবার ভাবতাম হে ভালা অই গেছে
- বরিশাল: পেরতেকবার আশা করতাম যে ভালো হইয়া গ্যাছে
- ময়মনসিংহ: প্রতিবারই আশা করতাম যে ভালা হয়া গেসে