‘সে না বুঝে অন্যদের দোষ দিচ্ছিল’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: সে নো বিঝুয়েরে অন্যদের দোষ দিয়িল
- নোয়াখালী: হিগা না বুঝি অন্যগো দোষ দিতেআছিলো
- সিলেট: হে না বুঝিয়াউ অইন্যরে দোষ দিতো আছলো!
- বরিশাল: হ্যায় না বুইজঝা অন্যডির দোষ দেতেয়াছেলে
- ময়মনসিংহ: হেয় না বুইজ্ঝা অন্যদের দোষ দিতাসিল