‘ঐ লোক যদি আমার বোনের কোনো ক্ষতি করে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বেডা ইবা যদি আর ভোইনর হনো হতি গরে
- নোয়াখালী: ঐ লোক যদি আর বোইনের কোনো ক্ষতি করে
- সিলেট: হেউ বেটা যদি মোর আফার কুনো খেতি করার চেষ্টা করে
- বরিশাল: অই ব্যাডায় যদি মোর বুইনের কোন ক্ষেতি করে
- ময়মনসিংহ: ঐ লোক যদি আমার বইনের কোন ক্ষতি করে