‘কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে কাউকে দোষ দেওয়া ঠিক নয়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: হোনো ব্যফারত নিশ্চিত নো অইয়েরে হনিক্কেরে দোষ দন ঠিক নো
- নোয়াখালী: কোনো ব্যাপারে নিশ্চিত না অই কাউরে দোষ দেওন ঠিক ন
- সিলেট: কুন্তাত শিওর না ওইয়া কেউরে দোষ দেওয়া ঠিক নায়
- বরিশাল: কোনো ব্যাপারে শিউর না হইয়া কেউরে দোষ দেওয়া ঠিক না
- ময়মনসিংহ: কোন ব্যাপারে নিশ্চিত না হয়া কাউরে দোষ দেওয়ন ঠিক না