‘এই শুক্রবারে তার বিয়ে তার পরিবারের পছন্দ করে রেখেছে মেয়ে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: সামনোর শুক্রবার ফোয়ার বিয়া ইতার ফরিবারর ফসন্দর মাইয়াফোয়ার ফোয়ারিত
- নোয়াখালী: এই শুক্কুরবারে হেতার বিয়া হেতার হরিবারের হছন্দ করি রাখছে মাইয়া
- সিলেট: ওউ শুক্রবার তার বিয়া তার পরিবারর ফছন্দ খরি ফুরি রাখছে
- বরিশাল: এই শুক্কুরবার হ্যার বিয়া হ্যার পরিবার পছন্দ কইররা থুইছে মাইয়া
- ময়মনসিংহ: এই শুক্রবারে হের বিয়া হের পরিবারের পসন্দ কইরা রাখসে মাইয়া