‘প্রতিদিন অন্তত একটি পেয়ারা করে খেলে পেতে পারেন অনেক উপকার’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ফ্রতিদিন এক্কান গরি ফেয়ারা হাইলে বহুত উফকার
- নোয়াখালী: হইত্তোদিন এগগা করি হেয়ারা খাইলে হাইতাম হারেষ অনেক উফকার
- সিলেট: ফত্তেখদিন নাওয় এখান খরি হফরি খাইলে বাক্কা উফকার পাইতা পারইন
- বরিশাল: পেরতেকদিন খালি এউক্কা হোবরি খাইতে পারেন বেমালা উপকার
- ময়মনসিংহ: প্রতিদিন অন্তত একটা পেয়ারা কইরা খাইলে পাইতে ফারেন মেলা উপকার